সহপাঠীকে কুপিয়ে আহত করায় ববি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বরিশাল প্রতিনিধি
২৪ মে ২০১৯, ০৯:৫৫আপডেট : ২৪ মে ২০১৯, ০৯:৫৭

হাসপাতালে চিকিৎসাধীন আহত সাজ্জাদ হোসেন ডালিম বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ছাত্র সাজ্জাদ হোসেন ডালিমকে ভাঙা কাচের বোতল দিয়ে কুপিয়ে জখম করায় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র প্রাঞ্জল রায় প্রান্তকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সভা ডেকে হামলার ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে ওই ছাত্রকে বহিষ্কার করে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। আহত ও বহিষ্কৃত দুই শিক্ষার্থীই বঙ্গবন্ধু ছাত্রাবাসের বাসিন্দা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, পরবর্তী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আরিফ হোসেনকে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের বাইরের দোকানে বসে টাকা নিয়ে সাজ্জাদের সঙ্গে একই হলের বাসিন্দা প্রাঞ্জল রায় প্রান্ত, আবির ও রনির বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে প্রান্ত ও রনি কোমল পানীয়ের বোতল ভেঙে সাজ্জাদের পেটে ঢুকিয়ে দেয়। পরে সহপাঠীরা প্রান্ত ও রনিকে পুলিশে সোপর্দ করে। রাতেই গুরুতর অবস্থায় সাজ্জাদকে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন সাজ্জাদ।
এ ঘটনায় বুধবার আহতের আত্মীয় মাহমুদুর রহমান বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় মামলা করেন। ওই মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের মধ্যে একজনকে সাময়িক বহিষ্কার করা হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম