বান্দরবানে আওয়ামী লীগ নেতা হত্যায় ২৮ জনের বিরুদ্ধে মামলা

বান্দরবান প্রতিনিধি
২৭ মে ২০১৯, ২২:৪৬আপডেট : ২৭ মে ২০১৯, ২২:৪৯

বান্দরবানে আওয়ামী লীগ নেতা হত্যায় ২৮ জনের বিরুদ্ধে মামলা বান্দরবানে আওয়ামী লীগ নেতা চথোয়াই মং মারমাকে হত্যার ঘটনায় ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কেএসমং মারমাসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় আটক জেএসএস নেতা কেএসমং এবং ক্যবামং মারমাকে আদালতের নির্দেশে রবিবার (২৬ মে) সন্ধ্যায় কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী।
তিনি জানান, আওয়ামী লীগের পৌর শাখা কমিটির সহ-সভাপতি চথোয়াই মং মারমাকে অপহরণের পর হত্যার ঘটনায় রবিবার নিহতের স্ত্রী মেসাচিং মারমা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) ১৩ জন শীর্ষ নেতাসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
তারা হলেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং মারমা, জেলা জেএসএস’র সভাপতি উছোমং মারমা, সাধারণ সম্পাদক ক্যবামং মারমা, জেএসএস নেতা উছোসিং, পাইনু মং মারমা, চসাথোয়াই মারমা, অংশৈ মং, অংথোয়াই চিং, বাচিংমং মারমা, খ্যইপাই মারমা, রাংথনসান বম, নিত্যলাল চাকমা, সুজন চাকমা।
মামলার বাদী মেসাচিং মারমা বলেন, ‘আমার স্বামীকে অপহরণের পর হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, নিহতের স্ত্রীর করা মামলায় আটক দুজনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের