দেশ ইসলামি আইনে চলে না বলেই অশান্তি: চরমোনাই পীর

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০১৯, ২০:১০আপডেট : ২৮ মে ২০১৯, ২১:২৮

কেরানীগঞ্জে সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘যে দেশে শতকরা ৯২ জন মুসলমান, সে দেশ ইসলামি আইন মোতাবেক চলে না। এই জন্য বাংলাদেশসহ সারা বিশ্বেই এখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে।’ আজ মঙ্গলবার (২৮ মে)  দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশে ক্ষমতার জন্য বা মন্ত্রী-এমপি হওয়ার জন্য রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামি আইন ও হুকুমত কায়েমের জন্য রাজনীতি করে।’

দক্ষিণ কেরানীগঞ্জ থানা ইসলামী আন্দোলনের সভাপতি সুলতান আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, ইসলামী আন্দোলন ঢাকা জেলা সভাপতি সৈয়দ আলী মোস্তফা, কেরানীগঞ্জ মডেল থানা ইসলামী আন্দোলনের সভাপতি আবু হানিফ মিয়া, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল হক প্রমুখ।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের