রামুতে নদীতে ডুবে দুই জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১৮:২৫আপডেট : ২৯ মে ২০১৯, ১৮:৩৪

শাহেদ ও আমির হোসেন কক্সবাজারের রামুতে বাঁকখালী নদীতে ডুবে স্কুল শিক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯) দুপুর ১২টার দিকে রামু উপজেলার বাঁকখালী নদীর মিঠাছড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সোলতান আহমদের ছেলে ও দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ শাহেদ (১৫) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে আমির হোসেন (২৫)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনছুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয় বাঁকখালী নদীর এপার থেকে ওপারে গরু পারাপার করছিলেন তারা। নদীর তিনভাগের দুই অংশ পার হওয়ার পরপরই দুইজন পানিতে ডুবে যেতে থাকেন। এসময় তারা একে অপরকে ধরে রাখার চেষ্টা করেন। পরবর্তীতে দুইজনই নিখোঁজ হলে কক্সবাজার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল মালেক জানান, খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিটের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে প্রথমে আমির হোসেনকে এবং পরে স্কুল শিক্ষার্থী মোহাম্মদ শাহেদের মৃতদেহ উদ্ধার করে। তাদের পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের সিদ্ধান্ত নিয়েছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান