পিরোজপুরে খাদ্য গুদামের সামনে কৃষকদের বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১৯:৩০আপডেট : ২৯ মে ২০১৯, ১৯:৩৮

পিরোজপুরে খাদ্য গুদামের সামনে কৃষকদের বিক্ষোভ পিরোজপুর সদর উপজেলায় সাধারণ কৃষকদের কাছ থেকে ধান না কেনায় সরকারি খাদ্য গুদামের সামনে বিক্ষোভ করেছেন কৃষকরা। বুধবার (২৯ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খাদ্য গুদামে ধান নিয়ে আসা কৃষকেরা এ বিক্ষোভ করেন।

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের আবুল হোসেন অভিযোগ করে বলেন, ‘কৃষকদের ধান নিয়ে খাদ্য গুদামে আসতে বলার পরও তাদের কাছ থেকে ধান সংগ্রহ করেননি খাদ্য বিভাগের কর্মকর্তারা। অথচ ধান বহনের জন্য কৃষকদের সরকারিভাবে ধানের বস্তাও সরবরাহ করেছে খাদ্য বিভাগ।’ আবুলসহ অন্যদের অভিযোগ, স্থানীয় বিভিন্ন দালালের মাধ্যমে আর্থিক সুবিধা নিয়ে ধান কিনছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।

কৃষকদের অভিযোগের বিষয়ে পিরোজপুর জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক সঞ্জিত চাকমার কাছে জানতে তার অফিসে গেলে তিনি সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ বিষয়ে তিনি কথা বলতে অস্বীকার করেন।

প্রসঙ্গত, এ বছর পিরোজপুরের ৭টি উপজেলায় ৬৮৬ মেট্রিক টন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান