নুসরাত হত্যা মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে

ফেনী প্রতিনিধি
৩০ মে ২০১৯, ১৩:৫৪আপডেট : ৩০ মে ২০১৯, ১৬:২০

আদালতে নুসরাত হত্যা মামলার আসামিরা ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দায়ের করা চার্জশিট গ্রহণ করেছেন আদালত। একইসঙ্গে মামলাটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে। আগামী ১০ জুন মামলাটি অভিযোগ গঠনের শুনানির জন্য ট্রাইব্যুনালে তোলা হবে। বৃহস্পতিবার (৩০ মে) বেলা পৌনে ১টার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মো. শাহ আলম এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে ফেনী কারাগার থেকে এই মামলার চার্জশিটভুক্ত ১৬ আসামিসহ গ্রেফতারকৃত ২১ আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতে সিরাজ উদ দৌলাসহ নুসরাত হত্যা মামলার অন্য আসামিরা

অভিযোগপত্রে সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার হুকুমে নুসরাত হত্যায় পাঁচজনের সরাসরি অংশ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া, নুসরাত হত্যায় বাকি ১০ আসামিকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান বলেন, ‘আমি এবং আমার আইনজীবী অভিযোগপত্রটি পড়ে দেখবো সেখানে প্রকৃত অপরাধীদের যথাযথভাবে অন্তর্ভুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়েছে কিনা।’ 

নুসরাত হত্যাকাণ্ড ও যৌন নিপীড়ন মামলার আইনজীবী শাহজাহান সাজু জানান, অভিযোগপত্র পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন।  নুসরাত হত্যা মামলার ১৬ আসামি

প্রসঙ্গত, চলতি বছরের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাতকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে আটক করে পুলিশ। ৬ এপ্রিল নুসরাতকে কৌশলে ওই মাদ্রাসার ছাদে ডেকে নেয় অধ্যক্ষের সহযোগীরা। সেখানে নুসরাতের হাত-পা বেঁধে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়ে ১০ এপ্রিল রাত সাড়ে ৯টায় মারা যান নুসরাত। এ ঘটনায় নুসরাতের ভাই মামলা করেন। ১০ এপ্রিল ওই মামলার তদন্তভার পায় পিবিআই। বুধবার (২৯ মে) দুপুর সোয়া ২টার দিকে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এসএম সিরাজ উদ্দৌলাসহ ১৬ জনকে অভিযুক্ত করে নুসরাত জাহান রাফি হত্যা মামলার চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলম।
গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ১২ আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এছাড়া ৯২ সাক্ষীর মধ্যে সাত জনের সাক্ষ্য ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় লিপিবদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন- 

সিরাজের হুকুমে নুসরাত হত্যায় সরাসরি অংশ নেয় ৫ জন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন