রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ড্রেজার মেশিন দুর্ঘটনায় শ্রমিক নিহত

পাবনা প্রতিনিধি
৩১ মে ২০১৯, ১০:৩৮আপডেট : ৩১ মে ২০১৯, ১০:৪০

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প (ফাইল ফটো) ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে বালু উত্তোলনের ড্রেজার মেশিনের একটি লোহার পাইপ ভেঙে সাইফুল ইসলাম (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাত ১০টার দিকে রূপপুর প্রকল্পের পদ্মা নদীর ধারে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
সাইফুল পটুয়াখালী জেলার চরজোনকাঠি গ্রামের শহীদ মৃধার ছেলে। তিনি রূপপুর প্রকল্পে ‘এমটিএল’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার রাত ১১টায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাইফুলের লাশ উদ্ধার করে পুলিশ।
ঠিকাদার প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, রাতে সাইফুল শিফটের দায়িত্ব ছিলেন। তিনি ড্রেজার দিয়ে বালু তোলার কাজ করছিলেন। এ সময় ড্রেজার মেশিনের একটি লোহার পাইপ ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমটিএল কোম্পানির দোভাষী নাজমুল জানান, নিরাপত্তামূলক ব্যবস্থা থাকার পরও অসচেতনতার কারণে সাইফুলের মৃত্যু হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, ময়নাতদন্তের জন্য লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম