বান্দরবানে মগ লিবারেশন পার্টির (এমএলপি) তিন সদস্যকে আটক করা হয়েছে বলে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাতে রুমা উপজেলার ব্যাসার্ধপাড়া, রুমাছড়িপাড়া ও ঠান্ডাঝিড়িপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, মংটু মারমা (৩১), উচং মং মারমা (২৬) ও উচাইনু মারমা (৩০)।
শুক্রবার (৩১ মে) রুমা থানার মাধ্যমে তাদের তিন জনকে বান্দরবান সদর থানায় নেওয়া হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’








