বেনাপোলে ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ ৭ হুন্ডি পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি
৩১ মে ২০১৯, ২০:১২আপডেট : ৩১ মে ২০১৯, ২০:১৯

বেনাপোলে ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ ৭ হুন্ডি পাচারকারী আটক

ভারত থেকে ফিরে আসা ৭ জন বাংলাদেশি যাত্রীকে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ আটক করেছে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্টের সদস্যরা। শুক্রবার (৩১ মে) দুপুরে তাদের আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলো- ইউছুফ আলীর ছেলে বিল্লাল হোসেন (২৮), সেকেন্দার আলীর ছেলে আব্দুস সালাম (৩০), আবুল কাশেমের ছেলে ইকবাল সরদার (২৭), সিরাজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম (২২), মৃত সিরাজদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪৪), হোসেন চৌকিদারের ছেলে কবির হোসেন (৩৩) ও ইউসুফ স্কান্দারের ছেলে সাইফুল ইসলাম (৩৪)। এদের প্রত্যেকের বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়।

বিজিবি জানায়, হুন্ডি পাচারকারীরা ভারতে থেকে বিপুল পরিমাণ ডলারের চালান পাচার করে এনে বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোস্ট দিয়ে পরিবহনে করে ঢাকায় যাবে-এমন তথ্য ছিল। এজন্য নিজস্ব গোয়েন্দা ও টহল দলের বিজিবি সদস্যদের মাধ্যমে বেনাপোল থেকে ছেড়ে আসা ওই পরিবহনে অভিযান চালিয়ে ২ লাখ ৫৩ হাজার ৪ আমেরিকান ডলার, ৬৯ হাজার ৯৫০ ব্রিটিশ পাউন্ড, ৫ হাজার ৯০ ভারতীয় রুপি, মোবাইল ফোন ও ক্রেডিট কার্ডসহ ৭ পাসপোর্টধারী যাত্রীকে আটক করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মূদ্রাসহ ৭ হুন্ডি পাচারকারীকে আটক করা হয়েছে। তারা ২৫ থেকে ৪০ বার ভারতে গিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের