বাংলাবান্ধা দিয়ে চতুর্দেশীয় আমদানি-রফতানি বন্ধ থাকবে ৯ দিন

পঞ্চগড় প্রতিনিধি
০১ জুন ২০১৯, ১০:১১আপডেট : ০১ জুন ২০১৯, ১০:২০

বাংলাবান্ধা স্থলবন্দর (ছবি: প্রতিনিধি) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের (চতুর্দেশীয়) মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শনিবার (১ জুন) থেকে বন্ধ হয়ে গেছে। সাপ্তাহিক ছুটি, শবে কদর ও ঈদের ছুটি মিলিয়ে টানা ৯ দিন এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খাঁন বাবলা এই তথ্য নিশ্চিত করেন।  

বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (১ জুন) থেকে ৯ জুন রবিবার পর্যন্ত টানা ৯ দিন স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। আগামী ১০ জুন সোমবার থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে।

পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশন, পঞ্চগড় সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেড, বাংলাবান্ধা কুলি শ্রমিক ইউনিয়নের যৌথ সিদ্ধান্ত মোতাবেক ৯ দিন বন্ধের বিষয়টি ভারত, নেপাল ও ভুটানের ইমপোর্টার, এক্সপোর্টার, কাস্টমস ক্লিয়ারিং ফরওয়ার্ডিং এজেন্টসহ সংশ্লিষ্টদের চিঠি দিয়ে জানানো হয়েছে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) ইজার উদ্দিন জানান, ‘চতুর্দেশীয় পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। বৈধ পাসপোর্টধারী যাত্রীরা এ  ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার করতে পারবেন।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
‘চিকিৎসকের ভুলে’ আমার ছোট্ট মেয়েটা দুনিয়া ছেড়ে চলে গেলো
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
সাভারে এসআই হত্যার প্রতিবাদ পুলিশ অ্যাসোসিয়েশনের
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
নেপালে মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা শুরু, নিখোঁজ এখনও ৫ হাজার
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
পত্রিকা পড়া নিয়ে রুমিন ফারহানার খোঁচা, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘তার ফেসবুক পোস্টও পড়েছি’
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন