টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত দুই, ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০১ জুন ২০১৯, ১০:৩৩আপডেট : ০১ জুন ২০১৯, ১০:৩৮

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ নিহত দুই, ইয়াবা উদ্ধার টেকনাফে ইয়াবা পাচারকালে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। শনিবার (১ জুন) ভোরে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি। নিহতরা হলো, টেকনাফের রঙ্গিখালীর রোহিঙ্গা শিবিরের সুলতান আহমদের ছেলে আবদুল গফুর (৪০) ও রকরুনতলীর মৃত শরিফের ছেলে মোহাম্মদ সাদেক (২৩)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সল হাসান খান জানান, শনিবার ভোরে নাফ নদী পেরিয়ে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে টেকনাফের কায়ুকখালী খালে পাচার করা হচ্ছে এমন তথ্য পেয়ে বিজিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পাচারকারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষায় বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিজিবির দুই সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত