হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২ টাকা

হিলি প্রতিনিধি
০৩ জুন ২০১৯, ০৩:৪৩আপডেট : ০৩ জুন ২০১৯, ১০:৫১

হিলি স্থলবন্দর

দুই দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ২ টাকা বেড়েছে। তিন দিন আগে প্রতিকেজি পেঁয়াজ প্রকারভেদে ১১-১৩ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৫ টাকা দরে।

সরেজমিন হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, ভারত থেকে বন্দর দিয়ে নাসিক, ইন্দোর ও সুখসাগর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। তবে আগের তুলনায় বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ খানিকটা বেড়েছে।

শনিবার (১ জুন) বন্দর দিয়ে ৭৪টি ট্রাকে এক হাজার ৭৯০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। এসব পেঁয়াজ পাইকারিতে প্রকারভেদে ১৩-১৫ টাকা কেজি (ট্রাকসেল) দরে বিক্রি হয়েছে, যা দুই দিন আগেও ১১-১৩ টাকা কেজিদরে বিক্রি হয়েছিল।

এদিকে, হিলি বাজার ঘুরে দেখা গেছে, ভারত থেকে আমদানি করা কিছুটা নিম্নমানের পেঁয়াজ খুচরাতে প্রকারভেদে ১২-১৫ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। দুই দিন আগে এই পেঁয়াজ এক-দুই টাকা কমে বিক্রি হয়েছে। এ ছাড়া, দেশীয় পেঁয়াজ ২৪-২৬ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। বেশ কয়েকদিন ধরে একই দামে খুচরাতে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ঈদের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে পেঁয়াজের চাহিদা বেড়েছে। ঈদের ছুটিতে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ থাকবে। সেজন্য এর দাম বাড়ছে। 

/এমএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম