ধানে লোকসান, ঈদ আনন্দ নেই টাঙ্গাইলের কৃষকদের ঘরে

এনায়েত করিম বিজয়, টাঙ্গাইল
০৩ জুন ২০১৯, ০৭:৫০আপডেট : ০৩ জুন ২০১৯, ১২:২৭

টাঙ্গাইলের কৃষকদের ধান কাটার দৃশ্য

টাঙ্গাইলের বহু কৃষক ধান চাষ করে জীবিকা নির্বাহ করেন। এবার বোরো মৌসুমে উৎপাদন খরচের চেয়ে ধানের দাম কম হওয়ায়, কৃষকদের লোকসান গুনতে হয়েছে। হাতে টাকা না থাকায় ছেলেমেয়েদের জামা-কাপড়সহ প্রয়োজনীয় কেনাকাটা করতে পারছেন না কৃষকরা। তাই টাঙ্গাইলের কৃষকদের ঘরে নেই ঈদের আনন্দ। হতাশা কাজ করছে কৃষক পরিবারের সন্তানদের মাঝে।

মির্জাপুরের তরফপুর গ্রামের কৃষক তারা মিয়া বলেন, ‘ধানের মূল্য কম এবং শ্রমিকের মূল্য বেশি থাকায়, এবার ধানের বিঘাপ্রতি (৩৩ শতাংশ) প্রায় সাড়ে ছয় হাজার টাকা লোকসান হয়েছে। এত টাকা লোকসান হলে ঘরে ঈদের আনন্দ থাকবে কীভাবে? এক মণ ধান বিক্রি করে একটি লুঙ্গি ও পাঁচ মণ ধান বিক্রি করে মেয়ের জামা কিনতে হয়। এখনও ছেলে-মেয়ের নতুন জামা-কাপড় কিনে দিতে পারিনি। ২০ মণ ধান বিক্রি করলেও ঈদে প্রয়োজনীয় কেনাকাটা করা সম্ভব নয়।’ 

বাসাইল উপজেলার কলিয়া গ্রামের কৃষক কান্দু মিয়া বলেন, ‘দেড় মণ ধান বিক্রি করে একজন শ্রমিকের মূল্য দিতে হয়েছে। ধানে লোকসান হওয়ায়, ঈদ উপলক্ষে ছেলেমেয়েদের জন্য কিছুই কিনতে পরেনি।’

কান্দু মিয়ার এক মেয়ে ও তিন ছেলে রয়েছে। চার সন্তানই রাতকানাসহ শারীরিক প্রতিবন্ধী। পরিবারে অন্য কোনও উপার্জনক্ষম ব্যক্তি না থাকায়, ৫৫ বছর বয়সী কান্দু মিয়াকেই এখনও পরিবারের হাল ধরতে হচ্ছে।

সখীপুর উপজেলার শোলাপ্রতীমা গ্রামের কৃষক আয়নাল হক বলেন, ‘এবার চার বিঘা জমিতে ধান আবাদ করি। উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসান গুনতে হয়েছে। ২০ মণ ধান বিক্রি করে শ্রমিকের মজুরি দিয়েছি। এখন গোলায় অল্প কিছু ধান আছে। পরিবারের কোনও সদস্যকেই ঈদের জামা-কাপড় কিনে দিতে পারিনি। ধানের দাম বেশি থাকলে হয়তো আরও কিছু ধান বিক্রি করে তাদের নতুন জামা-কাপড় কিনে দিতে পারতাম।’

কৃষকদের দাবি, সরকার ধান কাটা ও মাড়াই করার জন্য এলাকায় যন্ত্র সরবরাহ করুক। সেইসঙ্গে ন্যায্যমূল্যে ধান কেনার ক্ষেত্রে সুদৃষ্টি দিক।

এবার টাঙ্গাইলের ১২টি উপজেলায় এক লাখ ৭১ হাজার ৭০২ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছে বলে জেলা কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের