কক্সবাজারে সাংবাদিক সাকিলের ইন্তেকাল

কক্সবাজার প্রতিনিধি
০৩ জুন ২০১৯, ০৯:৩৫আপডেট : ০৩ জুন ২০১৯, ০৯:৩৮

সৈয়দ মোহাম্মদ সাকিল কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি কক্সবাজার’ এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ মোহাম্মদ সাকিল মারা গেছেন (ইন্না লিল্লাহি, ওয়াইন্না ইলাহি রাজেউন)। রবিবার (২ জুন) সকাল সাড়ে সাতটার দিকে শহরের সমিতি পাড়া এলাকায় নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

পারিবারিক সূত্র জানিয়েছে,শনিবার দিবাগত রাতে শাকিল নিজ বাড়িতে শারীরিকভাবে কিছুটা অসুস্থবোধ করেন। এরপর ঘুমাতে যান। রবিবার সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তখন সাকিলকে মৃত ঘোষণা করেন। স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা চিকিৎসকদের।

প্রায় একদশক ধরে সাংবাদিকতা পেশায় জড়িত সৈয়দ মোহাম্মদ সাকিল এক সময় মাই টিভি’র কক্সবাজার প্রতিনিধি ছিলেন। মৃত্যুর আগে তিনি অনলাইন নিউজ পোর্টাল ‘ডেইলি কক্সবাজার’ এর প্রকাশক ও সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি এক কন্যা সন্তান ও সন্তানসম্ভবা স্ত্রীসহ অনেক আত্মীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সাংবাদিক ও সাংবাদিক সংগঠন, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন সামাজিক সংগঠন সাকিলের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম