গোড়-এ শহীদ ময়দানে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়ের দাবি আয়োজকদের

দিনাজপুর প্রতিনিধি
০৫ জুন ২০১৯, ১২:৪২আপডেট : ০৫ জুন ২০১৯, ১২:৪৫




 দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবারে গত বছরগুলোর চেয়ে বেশি সংখ্যক মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে অনেকেই সন্তোষ প্রকাশ করেছেন। বুধবার (৫ জুন) অনুষ্ঠিত ঈদ জামাতে ৬ লাখ মুসল্লির সমাগম হয় বলে দাবি করেছেন আয়োজকরা।

সকাল পৌনে ৯টায় পঞ্চমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয় দিনাজপুর গোড়-এ শহীদ বড় ময়দানে। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও কোনও বৃষ্টি হয়নি। পাশাপাশি রোদ কম থাকায় শান্তিপূর্ণভাবেই নামাজ আদায় করেছেন মুসল্লিরা। গত কয়েক বছরের তুলনায় এবারে সবচেয়ে বেশি লোক সমাগম হয়েছে। আর ঈদ জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হতে নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজনে কোনও কমতি ছিল না।

পুলিশ, বিজিবি, র‌্যাব, অস্ত্রধারী আনসার, ওয়াজ টাওয়ার, সিসি ক্যামেরা এবং সাদা পোশাকে পুলিশের নিরাপত্তার বলয় ছিল মাঠজুড়ে। সবমিলিয়ে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পেরে খুশি ধর্মপ্রাণ মুসল্লিরা। আয়োজকদের পক্ষ থেকে ১০ লাখ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা গ্রহণ করা হয়।

ঈদের জামাতে অংশ নেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মাহমুদুল আলম, পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রমুখ।

বীরগঞ্জ থেকে আসা মুসল্লি ইয়াকুব আলী জানান, এখানে ঈদের নামাজ আদায় করতে পেরে খুব ভালো লাগছে। তাছাড়া আজকের আবহাওয়াটাও ছিল ভালো, রোদ নেই বৃষ্টি নেই। এক কথায় শান্তিপূর্ণভাবেই নামাজ আদায় করা গেছে। এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি।

গোড়-এ শহীদ ময়দানে ৬ লাখ মুসল্লির নামাজ আদায়ের দাবি আয়োজকদের জেলা শহরের মামুনুর রশিদ বকুল বলেন, এবার একসঙ্গে অনেক লোকজনের সমাগম হয়েছে। এত লোকজনের সঙ্গে ঈদের নামাজ আদায় করা সবার ভাগ্যে হয় না, যেটা আমাদের হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোড়-এ শহীদ বড় ময়দানের আয়তন প্রায় ২২ একর। ৫২ গম্বুজের ঈদগাহ মিনার তৈরিতে খরচ হয়েছে ৩ কোটি ৮০ লাখ টাকা। ঈদগাহ মাঠটি ঐতিহাসিক নিদর্শন ও মনোরম কৃতির সৌন্দর্য ও নান্দনিক হিসেবে নির্মাণ কাজ শুরু করা হয়। ঈদগাহ মাঠের মিনারের প্রথম গম্বুজ অর্থাৎ মেহরাব (যেখানে ইমাম দাড়াবেন) তার উচ্চতা ৪৭ ফিট। এরসঙ্গে রয়েছে আরও ৪৯টি গম্বুজ। এছাড়া ৫১৬ ফিট লম্বায় ৩২টি আর্চ নির্মাণ করা হয়েছে। পুরো মিনার সিরামিক দিয়ে নির্মাণ করা হয়েছে। ঈদগাহ মাঠের দু’ধারে করা হয়েছে অজুর ব্যবস্থা। প্রতিটি গম্বুজ ও মিনারে রয়েছে বৈদ্যুতিক লাইটিং।

দিনাজপুরের পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, ঈদের নামাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব, বিজিবি, পুলিশ, অস্ত্রধারী আনসার, ওয়াজ টাওয়ার ও সিসি ক্যামেরার নিরাপত্তা ছিল। এছাড়া শহর ও শহরের আশপাশে ছিল গোয়েন্দা নজরদারি এবং ঈদগাহ মাঠজুড়ে মোতায়েন ছিল সাদা পোশাকের পুলিশ।

দিনাজপুরের জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, মুসল্লিরা যাতে করে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পারে সেজন্য ব্যাপক প্রস্তুতি ছিল। সবাই শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন, এটাই আমাদের সফলতা। এজন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম নামাজে অংশ নেওয়া মুসল্লিদের ধণ্যবাদ জানান। তিনি বলেন, এবার এই ঈদের জামাতে ছয় লাখ মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। এই ঈদগাহ নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর যে সহযোগিতা করেছে তার জন্য তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের