মুক্তাগাছায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি
০৭ জুন ২০১৯, ১৩:৩৭আপডেট : ০৭ জুন ২০১৯, ১৩:৫৭

ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছার সোনাপুর গ্রামে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জবেদ আলী (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জবেদ আলীর ছেলে খায়রুল আলম। শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ  ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংঘর্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করে মুক্তাগাছা থানার ওসি আলী মাহমুদ জানান, সোনাপুর গ্রামে পারিবারিক জমি নিয়ে নুর মোহাম্মদের ছেলে ফারুক হোসেন  ও ইসমাইল হোসেনের ছেলে জবেদ আলীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই জমিতে জবেদ আলীর পরিবারের লোকজন কাজ করতে গেলে ফারুক হোসেনের পরিবার তাতে বাধা দেয়। ঝগড়ার একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় জবেদ আলী ও তার ছেলে খায়রুল আহত হন। আহত দুজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জবেদ আলীকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জবেদ আলীকে হত্যার অভিযোগে ফারুক হোসেন ও রফিক মিয়াকে আটক করে পুলিশ। ময়নাতদন্তের জন্য জবেদ আলীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম