মাদারীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
০৮ জুন ২০১৯, ১৯:৩৫আপডেট : ০৮ জুন ২০১৯, ১৯:৩৭

পানিতে ডুবে গেছে শিশু

মাদারীপুরে পানিতে ডুবে সোহান (৮) ও আরিয়ান (৭) নামে দুই শিশুর  মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) দুপুরে সদর উপজেলার মিঠাপুরে এ ঘটনা ঘটে।

সোহান মিঠাপুর গ্রামের রফিকুল হাওলাদারের ছেলে ও আরিয়ান পাশের পাতিলাদি এলাকার এমদাদ হাওলাদারের মেয়ে।

স্বজনরা জানান, দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত বাড়ির পাশের খালে পড়ে যায় আরিয়ান ও সোহান। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করে খালের পানিতে ভাসতে দেখে। গুরুতর আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার রিয়াদ মাহমুদ বলেন, ওই দুই শিশুকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান