নদীতে নিখোঁজের দুই দিন পর শিশুর লাশ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি
১০ জুন ২০১৯, ২০:৪২আপডেট : ১০ জুন ২০১৯, ২০:৫০

আদিয়া ইসলাম নিখোঁজের দুইদিন পর আজ সোমবার (১০ জুন) মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঘিওর সরকারি কলেজের পেছনে ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করা হলো শিশু আদিয়া ইসলামের লাশ। গত শনিবার (৮ জুন) দুপুরে ওই উপজেলার কুস্তা এলাকায় মা-বাবার সঙ্গে গোসল করতে গিয়ে নদীতে নিখোঁজ হয় ১০ বছরের শিশু আদিয়া।

আদিয়া রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকার ব্যবসায়ী আমিরুল ইসলামের মেয়ে। সে মিরপুর গার্লস স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। ঈদের ছুটিতে সে বাবা-মা'র সঙ্গে ঘিওর উপজেলার কুস্তা গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে ব্যবসায়ী আমিরুল ইসলাম স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘিওরের কুস্তা গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। শনিবার বেলা ১২টার দিকে দুই মেয়েকে নিয়ে তিনি ও তার স্ত্রী বাড়ির কাছে ধলেশ্বরী নদীতে গোসল করতে যান। এ সময় আমিরুল ছোট মেয়েকে কোলে এবং বড় মেয়ে আদিয়াকে কোমরে জড়িয়ে গোসল করছিলেন। গোসলের এক পর্যায়ে দেখেন বড় মেয়ে আদিয়া নেই। কখন কোমর ছেড়ে আদিয়া গভীর পানিতে তলিয়ে গেছে তা টের পাননি তিনি। আদিয়ার খোঁজ না পেয়ে বাবা-মা আহাজারি করতে থাকেন। এ সময় স্থানীয় ব্যক্তিরা সেখানে গিয়ে আদিয়াকে উদ্ধারের চেষ্টা করেন। তবে নদীতে স্রোত থাকায় তারা ব্যর্থ হন।

পরে ঘিওর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। সোমবার (১০ জুন) ভোর ৬টায় নিখোঁজের স্থান কুস্তা থেকে দেড় কিলোমিটার ভাটিতে ঘিওর সরকারি কলেজ এলাকায় নদীতে ওই শিশুর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তার লাশ উদ্ধার করা হয়।

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) আনিসুল হক জানান, ওই শিশুর পরিবারের ইচ্ছায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের