গলাচিপায় নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
১১ জুন ২০১৯, ১৭:৪৩আপডেট : ১১ জুন ২০১৯, ১৮:০১

পটুয়াখালী

পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে সুখী বেগম (১৯) নামের নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার ডাকুয়া এলাকায় তার বাবার বাড়ি সংলগ্ন একটি খাল থেকে লাশটি উদ্ধার করেছে গলাচিপা থানা পুলিশ। সুখী বেগমের বাবার নাম জাকির হাওলাদার।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিন মাস আগে সুখী বেগমের সঙ্গে ফুলখালী গ্রামের শামসু মোল্লার ছেলে ফিরোজ মোল্লার বিয়ে হয়। ৭ জুন সুখী বেগমকে বাবার বাড়ি থেকে স্বামী ফিরোজ মোল্লার বাড়ি তুলে দেওয়া হয়। ৮ জুন স্বামী ফিরোজকে নিয়ে বাবার বাড়িতে আসেন সুখী। ৯ জুন সকাল থেকে নিখোঁজ হন সুখী। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানান, খবর পেয়ে খাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম