রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ভূমিকা রাখার কথা বললেন চীনের রাষ্ট্রদূত

কক্সবাজার প্রতিনিধি
১১ জুন ২০১৯, ২২:৩৬আপডেট : ১১ জুন ২০১৯, ২২:৩৮

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ভূমিকা রাখার কথা বললেন চীনের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু বলেছেন, ‘বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ইতিবাচক ভূমিকা রাখতে চায় চীন। এজন্য চীন উভয় দেশের সঙ্গে কাজ করছে।’

মঙ্গলবার (১১ জুন) বিকাল ৫টার দিকে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

মো. আবুল কালাম বলেন, ‘মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু বলেছেন- বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের বিষয়ে চীন পর্যবেক্ষণে রয়েছে। তাই উভয় দেশের সঙ্গে সমন্বয় করে চীন নতুন করে ভূমিকা রাখতে চায়।’

এর আগে দুপুরে চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ঝু কক্সবাজার বিমান বন্দর হয়ে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরির্দশনে যান। সেখানে রোহিঙ্গা নেতাদের সঙ্গে বিকেল পৌনে তিনটা থেকে প্রায় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠকে অংশ নেন।

বৈঠকে কুতুপালং-১ ও ২ নং ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল করিম, আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান মাস্টার মহিবুল্লাহ ও ভাইস চেয়ারম্যান মাস্টার নুরুল আলমসহ ১০ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দল অংশ নেন।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস-এর চেয়ারম্যান মহিবুল্লাহ বলেন, ‘চীনের রাষ্ট্রদূত বৈঠকে আমাদের আশ্বাস দিয়েছেন যে, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিভিন্ন দুর্ভোগ ও ভোগান্তির ব্যাপারে চীন ও তার দেশের জনগণ ওয়াকিবহাল। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা মুসলিমদের তাদের নিরাপত্তা প্রতিষ্ঠা করে রাখাইনে ফেরত পাঠানোর চেষ্টা চালানো হচ্ছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম