সম্পত্তি লিখে না দেওয়ায় বাবাকে পেটালো দুই ছেলে

মৌলভীবাজার প্রতিনিধি
১৩ জুন ২০১৯, ০১:২০আপডেট : ১৩ জুন ২০১৯, ০১:২৯

মৌলভীবাজার

সম্পত্তি লিখে না দেওয়ায় বাবা আবদুল ওয়াহিদ (৬৮)-কে পিটিয়ে রক্তাক্ত ক অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া (গাজীপুর) গ্রামে এই ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জুন) বিকালে শ্রীমঙ্গল থানার ওসি মো.আব্দুস ছালেক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনার পর রাতে দুই ছেলে শামীম আহমেদ (২৫) ও জুয়েল মিয়া (২২)  বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আবদুল ওয়াহিদ।

এ ব্যাপারে আবদুল ওয়াহিদ জানান, আমার বড় পুত্র জুয়েল মিয়া একজন মাদক সেবনকারী। প্রায়ই মাদক সেবন করে নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে সম্পত্তি ভাগ করে না দেওয়ায় আসবাবপত্র ভাঙচুর করে। আমি তাকে বাধা দিলে আমাকেও মারধর করে।

তিনি আরও বলেন, ‘অন্যদিনের মতো মঙ্গলবার বিকালেও স্ত্রীর পরামর্শে বড় ছেলে জুয়েল মিয়া ও শামীম আহমেদ আমাকে মারধর করে রক্তাক্ত করে। ওরা আমার হাত ভেঙে দিয়েছে।’

স্থানীয় সিন্দুর খান ইউনিয়নের ইউপি সদস্য তারেক আহমেদ জানান, আব্দুল ওয়াহিদের ছেলে প্রায়ই তাকে মারধর করতো। মঙ্গলবার খুব বেশি মারধর করেছে। খবর পেয়ে আমরা কয়েকজন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়েছি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের