গণপিটুনিতে ধর্ষণ মামলার আসামিকে হত্যা

সিলেট প্রতিনিধি
১৩ জুন ২০১৯, ০৯:২১ আপডেট : ১৩ জুন ২০১৯, ০৯:৫৮

সিলেট সিলেট নগরের বন কলাপাড়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ধর্ষণ মামলার এক আসামিকে খুনের অভিযোগ উঠেছে। বুধবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দুদু মিয়া (৩৮)। তিনি স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তার কোনও রাজনৈতিক পরিচয় নেই বলে দাবি করেছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে এলাকায় ডাকাত পড়েছে বলে বন কলাপাড়া এলাকার শাহ রুমি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা শুনে এলাকাবাসী জড়ো হয়ে বন কলাপাড়ার গোলাপ পয়েন্টে দুদুকে পিটিয়ে খুন করেন। দুদু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ এলাকাবাসীর।

এলাকাবাসী আরও জানান, নিহত দুদুর বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। গত পহেলা বৈশাখের পরের দিন বন কলাপাড়ায় সংঘটিত একটি ধর্ষণ মামলার আসামি তিনি।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও স্থানীয় কাউন্সিলর আফতাব আহমদ জানান, ‘মসজিদে মাইকিং করে গণপিটুনিতে একজনকে হত্যা করা হয়েছে। তবে তার কোনও রাজনৈতিক পরিচয় নেই।’

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, ‘নগরের বন কলাপাড়া থেকে দুদু নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসী জানিয়েছে, ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে সে মারা গেছে। দুদুর বিরুদ্ধে ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে ৪/৫টি মামলা রয়েছে। তবে পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধূমপান নিষিদ্ধ, তবু বিমানে কেন থাকে অ্যাশট্রে?
ধূমপান নিষিদ্ধ, তবু বিমানে কেন থাকে অ্যাশট্রে?
মেটার নতুন ভিআর হেডসেট কি অ্যাপলের ভিশন প্রোর প্রতিদ্বন্দ্বী?
মেটার নতুন ভিআর হেডসেট কি অ্যাপলের ভিশন প্রোর প্রতিদ্বন্দ্বী?
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
ত্বকের যত্নে এসেনশিয়াল অয়েল, শুষ্কতা-ব্রণ-দাগের জন্য কোনটি?
ত্বকের যত্নে এসেনশিয়াল অয়েল, শুষ্কতা-ব্রণ-দাগের জন্য কোনটি?
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে