চাঁদপুর কোস্টগার্ড, পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন, মেয়াদোত্তীর্ণ ও পচা দুইশ’ কেজি চা পাতা জব্দ করা হয়েছে। এসময় দুজনতে আটক করা হয়।
১৪ জুন (শুক্রবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ট্রাকরোডের মস্তান বাড়িতে এই অভিযান চালানো হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সিফাত।
মোবাইল কোর্টের মাধ্যমে এক জনকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা, অপরজনকে পরিবেশ সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা এবং তা অনাদায়ে ৬ মাস জেল প্রদান করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান, পরিবেশ অধিদফতরের উপপরিচালক এ এইচ এম রাসেদ, কোস্টগার্ড কমান্ডার আবদুল মালেক।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান জানিয়েছেন, জব্দ পলিথিন ডিসপোজালের জন্য পরিবেশ অধিদফতরে হস্তান্তর ও চা পাতা ধ্বংস করা হয়েছে।







