গোপালগঞ্জে দুই ভাইয়ের তিনটি বসতঘর পুড়িয়ে দিলো প্রতিপক্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ১৬:০০আপডেট : ১৬ জুন ২০১৯, ১৭:০৫

আগুনে পুড়ছে ঘর গোপালগঞ্জ সদরের বনগ্রাম মধ্যপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সহোদর বতু মোল্লা ও নওশের মোল্লার তিনটি বসতঘর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। রবিবার (১৬ জুন) দুপুরে প্রতিবেশী আবুল দাড়িয়ার লোকজন ওই আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ওই গ্রামের ছিরু দাড়িয়া ও আবুল দাড়িয়ার মধ্যে বিরোধ চলে আসছে। এরই জেরে দুপুরে ছিরু দাড়িয়ার পক্ষের বতু মোল্লা ও নওশের মোল্লার ঘরে আগুন দেওয়া হয়েছে। এর আগে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। আদালতে একাধিক মামলাও রয়েছে দু’পক্ষের। রবিবার বতু ও নওশেরসহ অন্যরা মামলায় জেলা আদালতে হাজিরা দিতে যান। এই সুযোগে আবুল দাড়িয়ার লোকজন তিনটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে তিনটি ঘরই সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ঘর আগুনে পুড়ে যাওয়ায় আহাজারি গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম