পবায় আওয়ামী লীগ প্রার্থী মুনসুর বিজয়ী

রাজশাহী প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ০১:৩০আপডেট : ১৯ জুন ২০১৯, ০১:৩১

মুনসুর রহমান রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুনসুর রহমান। তিনি নৌকা প্রতীক নিয়ে ৩৫ হাজার ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আশরাফুল হক হাতুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৬১১ ভোট। স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ৮৪২ ভোট। পবায় মোট তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ওয়াজেদ আলী খান। তিনি তালা প্রতীকে ভোট পেয়েছেন ১৬ হাজার ১৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রাজ্জাক বই প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১৪ হাজার ৪৯৯। অন্য প্রার্থীদের মধ্যে এএফএম আহসান উদ্দিন মামুন মাইক প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ২৮৮, আলমগীর হোসেন টিউবওয়েল প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ২৬৬ ও রবিউল জামান বাবলু উড়োজাহাজ প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ১৫৬।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেত্রী আরজিয়া বেগম। তিনি কলস প্রতীকে ১৯ হাজার ৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রীতা বেগম ভোট পেয়েছেন ১৭ হাজার ৩৪২। তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থীদের মধ্যে সুফিয়া বেগম হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ২১১।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ৭৯টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তবে ভোটারের উপস্থিতি কম ছিল। পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহিদ নেওয়াজ বলেন, কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি