বোনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ০৯:৫৬আপডেট : ১৯ জুন ২০১৯, ১১:৪৩

নিহত নীরব মিয়া

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে যাওয়ার সময় বোনকে বাঁচাতে গিয়ে নীরব মিয়া (২৪) নামে এক ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নীরবের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

স্থানীয়রা জানায়, স্ত্রী ও ছোট বোনকে নিয়ে সোমবার দুপুরে নদীতে গোসল করতে নেমেছিলেন নীরব মিয়া। এ সময় প্রবল স্রোতে বোন সুমাইয়া (৮) ডুবে যাচ্ছিল। স্ত্রীর সহায়তায় বোনকে বাঁচাতে পারলেও নীরব নদীতে ডুবে নিখোঁজ হন। পরদিন ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করে। নীরব উপজেলার বানাইল ইউনিয়নের গল্লী গ্রামের ফজলুল হকের ছেলে। তার আড়াই বছরের এক সন্তান আছে।

মির্জাপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আব্দুর রশিদ বলেন, ‘দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে নীরবের লাশ উদ্ধার করতে পেরেছি।’

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।’

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের