জামালপুরে সাংবাদিক পেটানোয় ছাত্রলীগ নেতা বহিষ্কার

জামালপুর প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ১৭:৩৮আপডেট : ১৯ জুন ২০১৯, ১৭:৪৭

রাকিব হাসান খান এক সাংবাদিকের ওপর হামলার মাধ্যমে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামালপুর জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব হাসান খানকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানাতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। রাকিব হাসান খান জামালপুরের সাংবাদিক মোস্তফা মনজুর ওপর সন্ত্রাসী হামলা মামলার পলাতক আসামি।

জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন স্বাক্ষরিক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৮ জুন) জেলা ছাত্রলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিহাদুল আলম নিহাদ জানান, সাংবাদিক মোস্তফা মনজুর ওপর হামলার ঘটনায় রাকিব হাসান খানের জড়িত থাকার অভিযোগে ওঠায় তারা এই পদক্ষেপ নিয়েছেন।  

জামালপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গনে জাল কাগজপত্রের মাধ্যমে জমির দলিল নিবন্ধনের বিষয়ে গত ২৮ মে দুপুরে তথ্য সংগ্রহ করতে গেলে কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজুর ওপর সন্ত্রাসী হামলা হয়। বর্তমানে এই হামলার ঘটনায় দায়ের করা মামলার ৯ আসামির মধ্যে আটজন কারাগারে আছেন। আর পলাতক রয়েছেন রাকিব হাসান খান।

এই ৯ আসামি মামলার বাদীসহ জেলায় কর্মরত সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গত ১ জুন ও ২ জুন মামলার বাদীসহ জেলায় কর্মরত ৪৮ জন সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে পৃথকভাবে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। গত ৯ জুন মামলার বাদী তার আইনজীবী মো. শাসছুল হকের মাধ্যমে জামালপুর সদর আমলি আদালতে মামলার সব আসামির জামিন বাতিলের আবেদন জানান। বাদীর আবেদন মঞ্জুর করে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোলায়মান কবীর তাদের প্রত্যেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ১২ জুন মামলার পাঁচ নম্বর আসামি জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রাকিব হাসান খানছাড়া বাকি আটজন আসামি জামালপুর সদর আমলি আদালতে হাজির হয়ে আইনজীবী আমান উল্লাহ আকাশের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানার আদেশ বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। এ সময় বাদীপক্ষের আইনজীবী মো. ফজলুল হকসহ বেশ কয়েকজন আইনজীবী আসামিদের জামিনের আপত্তি জানান। পরে বিচারক আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠান।

কারাগারে থাকা আসামিরা হলেন- পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু, জামালপুর শহরের পাথালিয়া এলাকার মো. উকিল মিয়া এবং দেওয়ানপাড়া এলাকার তুহিন খান, স্বজন খান, সিদ্দিক মন্ডল, আলমগীর বাচ্চু, দলিল লেখক হাবিবুর রহমান ও তুষার খান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম