দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মাদ্রাসাছাত্র নিহত

যশোর প্রতিনিধি
২১ জুন ২০১৯, ০১:২২আপডেট : ২১ জুন ২০১৯, ০৩:৫৮

যশোর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যশোরে সাজিদ হোসেন সম্রাট (১৬) নামে এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে যশোর শহরতলির বাহাদুরপুর গ্যাস স্টেশনের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। 

নিহত সম্রাট যশোর সদরের বড়বালিয়াডাঙ্গা গ্রামের শাহ ওয়ালিউল্লাহ ইসলামি দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। সে বড়বালিয়াডাঙ্গা গ্রামের মো. তাজউদ্দিনের ছেলে।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছেলেটি প্রেমঘটিত কারণে খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা উদ্ঘাটনে পুলিশ তৎপরতা শুরু করেছে।’
নিহতের মা শাহনাজ বেগম বলেন, ‘আমার ছেলে বাড়ি থেকে সাইকেলে শহরের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে গ্যাস স্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলে আসা দুই যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করি।’
নিহতের চাচা ইমতিয়াজ উদ্দিন জানান, সম্রাটের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ডাক্তার তাকে ঢাকায় রেফার করেন। অ্যাম্বুলেন্সে তোলার পর তার মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাজমুল হাসান তুহিন জানান, ছেলেটিকে রাত ৮টার দিকে স্বজনরা ফের জরুরি বিভাগে নিয়ে আসে। তখন তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম