প্রাইমারির নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নফাঁস চক্রের এক সদস্য গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
২২ জুন ২০১৯, ২০:০৮আপডেট : ২২ জুন ২০১৯, ২০:৫২

রাজশাহী

প্রাইমারি স্কুলে নিয়োগ পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর শনিবার (২২ জুন) দুপুরে গ্রেফতার মিজানুরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদুস এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার সকালে মিজানুর রহমানকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর মহিলা পলিটেকনিক এলাকা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এরপর ওই মোবাইল ফোনের আইএমও মেসেঞ্জারে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক পরীক্ষা-২০১৮-এর প্রশ্নের উত্তর পাওয়া যায়। এগুলো তিনি কয়েকজনকে পাঠিয়েছেন বলেও প্রমাণ মেলে। এছাড়া মোবাইল ফোনের মেসেজ ইনবক্সে ব্যাংকে টাকা লেনদেনেরও প্রমাণ পাওয়া গেছে।

অতিরিক্ত উপপুলিশ কমিশনার গোলাম রুহুল কুদুস বলেন, ‘মিজানুর রহমানের কাছ থেকে সহকারী শিক্ষক পরীক্ষা-২০১৮-এর প্রশ্নপত্রের ফটোকপি, ইসলামী ব্যাংকের দুটি ব্ল্যাংক চেক এবং সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দুটি প্রবেশপত্রসহ বেশকিছু আলামত জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে নিজেকে প্রশ্নফাঁস চক্রের মূলহোতা বলে স্বীকার করেছে মিজানুর। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।’

এই ঘটনায় নগরীর শাহমখদুম থানায় সংশ্লিষ্ট আইনে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম