চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুন ২০১৯, ১৭:০৮আপডেট : ২৩ জুন ২০১৯, ১৭:১০

চট্টগ্রাম চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৩১ জন নেতাকর্মীর নামে মামলা করেছে ছাত্রলীগ।  শনিবার  (২২ জুন) রাতে ছাত্রলীগকর্মী মো. রাজু মামলাটি করেন।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চট্টগ্রাম কলেজ মাঠে (প্যারেড ময়দান) জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মুমিনুল হকের জানাজাকে কেন্দ্র জামায়াত-শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগ মামলা করেছে। এতে জামায়াত-শিবিরের ৩১ জন নেতাকর্মীকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি করা হয় আরও ৮০ থেকে ৯০ জনকে। ’

এর আগে শনিবার (২২ জুন) দুপুরে মুমিনুল হক চৌধুরীর জানাজাকে ঘিরে জামায়াত-শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। এসময় জামায়াত শিবির নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ছাত্রলীগের পাঁচজন নেতাকর্মী আহত হন। ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় এক শিবির নেতা আহত হন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান