সৈয়দপুরে পিকআপের ধাক্কায় দাদা-নাতি নিহত, চালক আটক

নীলফামারী প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ২১:১৪আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৩৬

নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে পিকআপের ধাক্কায় রহমতুল্ল্যা (৬৫) ও তুরাগ (২) নামের দুইজন নিহত হয়েছে। নিহতরা সম্পর্কে দাদা-নাতি। বুধবার (২৬ জুন) সকাল ৮টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা নয়াহাটের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা চালকসহ পিকআপটিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

সৈয়দপুর থানার ওসি মো. শাহাজাহান পাশা এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় নয়াহাটের বাসিন্দা পিডিবির অবসরপ্রাপ্ত কর্মচারী রহমতুল্ল্যা তার নাতি তুরাগকে নিয়ে সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় নীলফামারীগামী একটি খালি পিকআপ দাদা-নাতিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়। ঘটনাস্থলেই মারা যান দাদা রহমতুল্ল্যা এবং গুরুতর আহত শিশু তুরাগকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

এই ঘটনায় ওয়াপদা নতুনহাট এলাকাবাসী সৈয়দপুর-নীলফামারী সড়ক অবরোধ করে রাখে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পালের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়।

এ ব্যাপারে ওসি জানান, আটক পিকআপ চালক সৈয়দপুর পৌর এলাকার কয়া গোলাহাট সরকারপাড়ার মঞ্জুর আলীর ছেলে মো. রিমন (১৭) এবং হেলপার একই এলাকার মো. সাবেদ আলীর ছেলে মো. আবু রায়হান (১৬)। চালক কোনও কাগজপত্র দেখাতে পারেনি বলেও জানিয়েছেন ওসি।

এ ব্যাপারে নিহত রহমতুল্ল্যার ছেলে রায়হান বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম