চাঁদা নেওয়ার সময় নিয়ে বিরোধ, সহযোগীর হাতে খুন ১

ময়মনসিংহ প্রতিনিধি
২৬ জুন ২০১৯, ২১:৩৪আপডেট : ২৬ জুন ২০১৯, ২১:৩৫

চাঁদার টাকা নেওয়ার সময় নির্ধারণকে কেন্দ্র করে বন্ধু রিমনের হাতে খুন হয়েছে এই শাকিল

ময়মনসিংহ মহানগরের কপিক্ষেত এলাকার বাসিন্দার কাছে চাঁদা চেয়েছিল রিমন (১৭) ও শাকিল (১৭) নামের দুই বন্ধু। কিন্তু কখন সেই টাকা নেওয়া হবে সেই সময়ের ব্যাপারে মতদৈনতা দেখা দেয় তাদের মধ্যে। এক পর্যায়ে শাকিলকে ছুরিকাঘাত করে রিমন। মঙ্গলবার দুপুরের এই ঘটনার পর বুধবার (২৬ জুন) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় শাকিল।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মঙ্গলবার দুপুরে নগরীর চরপাড়া কপিক্ষেত এলাকার হাদিকুল আলমের বাসার ভাড়াটিয়া ও স্থানীয় বিএনএসবি চক্ষু হাসপাতালের কর্মচারী মাসুমের বাসায় গিয়ে কাছে চাঁদা দাবি করে একই এলাকার রিমন ও শাকিল। মাসুম তাদের বিকালে যেতে বলেন। তবে তখনই নাকি বিকালে গিয়ে চাঁদার টাকা নেওয়া হবে- তা নিয়ে রিমন ও শাকিলের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে রিমনের ছুরিকাঘাতে গুরুতর জখম হয় শাকিল।

বাসার মালিক হাদিকুল আলমের সহায়তায় শাকিলকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে বিকালেই শাকিলকে ঢাকায় পাঠানো হয়।

চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৬ জুন) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায় শাকিল।

ওসি মাহমুদুল ইসলাম আরও জানান, চাঁদা আনতে গিয়ে দুই বন্ধুর মধ্যে মতবিরোধের ঘটনায় এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার পর থেকে রিমন পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে বলেও জানান তিনি।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম