লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
২৮ জুন ২০১৯, ০০:৩৬আপডেট : ২৮ জুন ২০১৯, ০০:৩৬

নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারকান্দা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালক শিপন শেখের (৩৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে। নিহত শিপন লোহাগড়া পৌর এলাকার কুমারকান্দার হাছিম শেখের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, এই ঘটনায় পাশের মোচড়া গ্রামের কৃষক মুজিবুর রহমান (৬০) আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে কুমারকান্দা এলাকায় শিপনদের বাড়ির পাশে নিজের জমিতে আগাছা পরিষ্কার করতে যান মুজিবুর রহমান। এসময় আগাছার মধ্যে পাশের বাড়ির সাইড লাইনের বিদ্যুতের তার পড়ে ছিল। সেই তারে জড়িয়ে বাঁচার জন্য আকুতি জানান মুজিবুর। এই অবস্থা দেখে মুজিবুরকে বাঁচাতে বাড়ি থেকে এগিয়ে যান শিপন। এক পর্যায়ে বিদ্যুতের তার থেকে মুজিবুর রক্ষা পেলেও মারা যান শিপন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান