পাবনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশের দাবি হত্যা

পাবনা প্রতিনিধি
২৯ জুন ২০১৯, ১৮:১৮আপডেট : ২৯ জুন ২০১৯, ১৮:১৯

পাবনায় গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশের দাবি হত্যা

পাবনা সদর উপজেলার চর থেকে ফিরোজা খাতুন (৪৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (২৯ জুন) বিকাল চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফিরোজা উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের ঘোরাদহ খাঁ পাড়া গ্রামের এলাহী খাঁর স্ত্রী।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার (২৮ জুন) বিকালে চরে বাদাম কুড়াতে যান গৃহবধূ ফিরোজা খাতুন। তারপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি। শনিবার কাজ করতে যাওয়ার সময় লোকজন চরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান আরও জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহের পাশে লাঠি পাওয়া গেছে। হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশের প্রাথমিক ধারণা, কেউ তাকে মাথায় আঘাত করে হত্যা করে ফেলে রেখেছে।

ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের