কালিয়াকৈরে ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি নিহত

গাজীপুর প্রতিনিধি
০২ জুলাই ২০১৯, ১৭:২৩আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৭:৩২

কালিয়াকৈরে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। তার বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার রাতে এই ঘটনা ঘটে।

নিহতের নাম লিয়ন সিদ্দিকী (৩৮)। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার শফিউদ্দিন সিদ্দিকীর ছেলে।

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, ‘গাজীপুরের জয়দেবপুর থানার হত্যা ও মাদক মামলার আসামি সন্ত্রাসী লিয়নকে সোমবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও মাদক উদ্ধারের জন্য কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাকে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে রাতে পুলিশের দলটি কালিয়াকৈরের সিনাবহ এলাকায় গেলে লিয়নকে ছিনিয়ে নেওয়ার জন্য তার বাহিনীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে লিয়ন বাহিনীর সদস্যরা পিছু হটে পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে লিয়নকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় লিয়নকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে লিয়নকে মৃত ঘোষণা করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।’

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে। এঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম