গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। মঙ্গলবার (২ জুলাই) বেলা ১১টার দিকে ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে নিরালা মোড়ের দিকে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়।
পরে কালিবাড়ী রোডের আলী কমপ্লেক্সের সামনে বিক্ষোভ ও সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এসময় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, মাহমুদুল হক সানু, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








