চাঁপাইনবাবগঞ্জে তিন জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৩ জুলাই ২০১৯, ১৭:১১আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১৭:১৯

চাঁপাইনবাবগঞ্জে তিন জেএমবি সদস্যের ১০ বছরের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইন মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে ১০ বছর করে সশ্রম কারাদাণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারদণ্ড দিয়েছে আদালত।

আজ বুধবার (৩ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর এলাকার দূরুল হুদার ছেলে সেলিম ওরফে হারুন মিস্ত্রী (৩৬), গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল এলাকার আব্দুল মাবুদের ছেলে শাহাদাৎ ওরফে নয়ন (৪২) ও একই উপজেলার কয়লাদিয়াড় এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে আব্দুল মুমিন (৩৪)।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০০৯ সালের ৭ জুলাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র শীর্ষ সন্ত্রাসী নেতা ও একাধিক মামলার পলাতক আসামি সেলিমের জহুরপুর বকরীপাড়ার বাড়িতে অভিযান চালায় র‌্যাব ও বিজিবি। এ সময় একটি পিস্তল, ৯ রাউন্ডগুলি ও দুটি ম্যাগাজিনসহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় র‌্যাব ও বিজিবি সদস্যদের লক্ষ্য করে তিন রাউন্ড গুলিও চালায় সেলিম। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জেএমবির আরও দুই সদস্য শাহাদাত ও মমিনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ঘটনায় পরের দিন ৮ জুলাই চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে র‌্যাব-৫। পরবর্তীতে ২০১৬ সালের ৩০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল ইসলাম আদালতে তিনজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের