পার্বতীপুরে মেয়রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

দিনাজপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০১৯, ১১:০৫আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১১:১৪

পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হক দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মেয়র এ জেড এম মেনহাজুল হকের বিরুদ্ধে এক নারীকে চাকরি দেওয়ার নামে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে পার্বতীপুর থানায় এই মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নিজেই।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৯ জুন রাতে মেয়র মেনহাজুল হক ওই নারীকে চাকরি দেওয়ার নাম করে বাড়িতে ডেকে নেন। এসময় বাড়ি সংলগ্ন একটি স্থানে তার মুখে ওরনা পেঁচিয়ে মেয়রসহ আরও তিন জন মিলে তাকে ধর্ষণ করে। এক পর্যায়ে মুখের ওরনা সরিয়ে ওই নারী চিৎকার করলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

ওই নারীর অভিযোগ, গত তিন বছর ধরে মেয়র তাকে ধর্ষণ করছে ও আপত্তিকর ছবি তুলে রাখে। পরে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নিয়মিতভাবে ধর্ষণ করতে থাকে।

পার্বতীপুর থানার ওসি মোখলেসুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়। দু’একদিনের মধ্যেই প্রতিবেদন পাওয়া যাবে।

তবে এ ব্যাপারে পার্বতীপুর পৌরসভার মেয়রের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান