অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ০৫:৫৬আপডেট : ০৬ জুলাই ২০১৯, ০৫:৫৭

অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন প্রিপেইড মিটারের নামে অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায় বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার বিকালে প্রিপেইড মিটার সংযোগ প্রতিরোধ কমিটির উদ্যোগে সদর উপজেলার ফতুল্লা পাগলা নয়ামাটি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, ডিপিডিসি কর্তৃপক্ষ কারও সঙ্গে আলোচনা না করে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার মাধ্যমে ডিজিটাল মিটার বন্ধ করে প্রিপেইড মিটার ব্যবস্থা চালু করেছে। সেবার নামে এই মিটারের মাধ্যমে সাধারণ মানুষকে তারা শোষণ করছে।

প্রিপেইড মিটারকে রাক্ষসী মিটার আখ্যা দিয়ে বক্তারা বলেন, এই মিটারের কারণে স্বল্প আয়ের মানুষ বিদ্যুৎ ব্যবহার করতে পারছেন না। তাছাড়া অগ্রিম টাকা নেওয়া কোনওভাবেই সেবার পর্যায়ে পড়ে না। এটা কখনোই জনগণের জন্য মঙ্গলজনক হবে না।

বক্তারা অবিলম্বে স্থাপনকৃত প্রিপেইড মিটারগুলো ফেরত নেওয়াসহ বিদ্যুৎ বিলের এই ব্যবস্থা বন্ধের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

ফতুল্লা নয়ামাটি পঞ্চায়েত উন্নয়ন কমিটির সভাপতি ফারুক ওসমানির সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাহাবুবুর রহমান চঞ্চল, ফতুল্লা নাগরিক কমিটির সহ-সভাপতি মো. শহীদুল্লাহ কুতুবপুর ইইনয়ন নাগরিক কমিটির সভাপতি নুরুল হক জামাদারসহ আরও অনেকে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের