ময়মনসিংহে পেনশনের টাকা না পেয়ে রেল কর্মচারীদের বিক্ষোভ

ময়মনসিংহ প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ১৩:৪৪আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৩:৪৭

অবসরভাতা ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ সমাবেশ অবসরভাতা ও ঈদ বোনাস সময়মতো না পাওয়ায় আন্দোলনে নেমেছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের অবসরপ্রাপ্ত কর্মচারীরা। শনিবার (৬ জুন) দুপুরে স্টেশনের প্ল্যাটফর্মে রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদের ব্যানারে কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেন। পরে রেলওয়ে মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি স্টেশন সুপার জহুরুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।
রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদের সভাপতি আবুল হোসেন জানান, প্রায় এক হাজার তিনশ’ অবসরপ্রাপ্ত পেনশনভোগী ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারের কাছ থেকে তাদের প্রাপ্য পেনশনের টাকা নিয়ে থাকেন। অনেকেই রোজার ঈদের উৎসব ভাতা এখনও পাননি। জুলাই মাসের পেনশনের টাকা শনিবার পর্যন্ত কেউ পাননি। কোষাগারে অর্থ নেই বলে স্টেশন সুপার তাদের জানিয়ে দিয়েছেন। মাসিক পেনশনের অর্থ নিয়মিত পেতে এবং আগামী কোরবানির ঈদে উৎসব ভাতা সময়মতো পাওয়ার দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
ময়মনসিংহ রেল স্টেশন সুপার জহুরুল ইসলাম জানান, স্টেশনের আয় থেকে যে অর্থ আসে তা দিয়ে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের অর্থ পরিশোধ করা হয়ে থাকে। গত তিন মাস ধরে স্টেশনের অর্ধেক টিকেট অনলাইনে এবং অ্যাপসের মাধ্যমে বরাদ্দ দেওয়ায় স্টেশনের আয় অর্ধেকে নেমে এসেছে। এর আগে স্টেশনের আয় যেখানে ছিল দেড় কোটি টাকা, সেখানে নেমে এসেছে প্রায় এক কোটিতে। পেনশনভোগীদের অর্থ পরিশোধে প্রায় দেড় কোটি টাকা লাগে। ৫০ লাখ টাকা ঘাটতি থাকায় গত রোজার ঈদ থেকে পেনশনভোগীদের প্রাপ্য অর্থ পরিশোধে সমস্যা হচ্ছে।
পেনশনভোগী শরীফা খাতুন বলেন, ২ জুলাই চলতি মাসের পেনশনের টাকা পাওয়ার কথা থাকলেও এখনও তা পাওয়া যায়নি। স্টেশন সুপার বলছেন, কোষাগারে টাকা নাই। এই মাসিক পেনশনের টাকা দিয়েই সংসার খরচ চালাতে হয়।

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের