আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের জন্য জনমত গঠনে মতবিনিময়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ২২:৩৭আপডেট : ০৬ জুলাই ২০১৯, ২৩:০৬

আড়িয়াল বিলে বিমানবন্দর প্রতিষ্ঠার ব্যাপারে মতবিনিময় সভা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের জন্য জনমত গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুলাই) বিকালে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আড়িয়াল বিলে বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়ন কমিটির’ আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, আড়িয়ল বিল নির্মানের জন্য স্থানীয়রা বিরোধিতা করেছিলো তার জন্য দুঃখিত। আমরা আবার এখানেই বিমানবন্দর নির্মানের জন্য একত্রিত হয়েছি। আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের মাধ্যমে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। শ্রীনগর, সিরাজদিখান, নবাবগঞ্জ, দোহার উপজেলার সাধারণ জনগণকে নিয়ে বিমানবন্দর নির্মাণের জন্য কর্মসূচি পালন করা হবে। পরবর্তী পদক্ষেপ হিসাবে সবাইকে সংযুক্ত করে স্মারকলিপি দেওয়া হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক ও কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন তালুকদার জানান, স্থানীয় এলাকাবাসীরা আমাদের কাছে আসছে বিমানবন্দর নির্মাণের জন্য। এর জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। সবাইকে সম্পৃক্ত করে আবারও আড়িয়াল বিলে বিমানবন্দর নির্মাণের জন্য একটি কর্মসূচি পালন করা হবে।
শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিমানবন্দর নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. মসিউর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তাহিয়াত হোসেন, গ্রুপ ক্যাপ্টেন (অব) খান মো. নজিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, শ্রীনগর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন প্রমুখ।
এছাড়া ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম