পটুয়াখালীতে বিদ্যুতের তার জড়িয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুলাই) বিকালে মির্জাগঞ্জ উপজেলায় এই ঘটনা ঘটে। বৃদ্ধ কাদের আকন (৮০) মৃত শাহেদ আলী আকনের সন্তান।
মির্জাগঞ্জ থানার ওসি মাছুমুর রহমান বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার মির্জাগঞ্জ এলাকার বাড়ি সংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায় ওই বৃদ্ধ ব্যক্তি। পুকুর পাড়ে একটি কলাগাছ পড়ে থাকায় ওই গাছের কাছে যান তিনি। এসময় পাশে ঝুলে থাকা একটি বিদ্যুতের তার হাতে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।








