পুলিশে চাকরি দেওয়ার কথা বলে তরুণীকে ধর্ষণ, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুলাই ২০১৯, ১৭:০৭আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৭:১১

চট্টগ্রাম পুলিশে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণীকে রাঙামাটি থেকে চট্টগ্রাম নগরীতে এনে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) ভোরে ডবলমুরিং থানাধীন ঝরণাপাড়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করা হয়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ এ তথ্য জানিয়েছেন।

আটক দুই ব্যক্তি হলেন– মহব্বত আলী (২৮) ও শাহাদাত হোসেন রাজু (৩০)।

সদীপ কুমার দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আটক দুজন পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ওই তরুণীকে গত শনিবার রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে নিয়ে আসে। সেখানে একটি বাসায় রেখে তিন দিন তারা মেয়েটিকে ধর্ষণ করে। মেয়েটি বাড়ির মালিককে এ বিষয়টি জানানোর পর বাড়িওয়ালা থানা পুলিশকে জানান। পুলিশ গিয়ে অভিযুক্ত দুজনকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভিকটিম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।’

তিনি আরও বলেন, ‘বর্তমানে ভিকটিম থানায় আছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের