লাশ নিয়ে যাওয়ার সময় নৌকাডুবি, দুজন নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ২০:৪২আপডেট : ১০ জুলাই ২০১৯, ২২:৩২

বান্দরবান

বান্দরবানের রুমার রেমাক্রি প্রাংসা ইউনিয়নে রেমাক্রি খাল দিয়ে এক ব্যক্তির লাশ বহন করে নিয়ে যাওয়ার সময় নৌকাডুবিতে দুজন নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। বুধবার ১০ জুলাই সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুজন হচ্ছে– মৃত ব্যক্তির চাচা ও ফুনকি বমের ছেলে লাল সম দির বম (৩০) ও ভাতিজা লাল সালেম বমের ছেলে লাল হুন সাং বম (১২)। তারা সবাই রুমার চাইক্ষ্যংপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, মাইকেল বম অসুস্থ হয়ে রুমা হাসপাতালে মারা যান। এরপর তার চাচা ও ভাতিজা লাশ রুমা হাসপাতাল থেকে নৌকায় করে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার পথে নৌকা থেকে পড়ে দুজন ডুবে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে স্থানীয়রা ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন বলেন, ‘নদীতে ডুবে দুজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি খুবই দুর্গম এলাকায় হওয়ায় এবং নদীতে তীব্র স্রোত থাকায় নিখোঁজদের কোনও খবর এখনও পাওয়া যায়নি।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম