মাদারীপুরে সড়কের দু’পাশের শতাধিক দোকান ও স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ১০:১২আপডেট : ১১ জুলাই ২০১৯, ১০:১৩

সড়কের জায়গায় বসানো দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে সড়কের দুই পাশ থেকে শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা-বরিশাল মহাসড়ক ও মাদারীপুর-শরীয়তপুর সড়কের মস্তফাপুরে সড়কের দুই পাশে অবৈধভাগে গড়ে উঠেছে অনেক স্থাপনা। এতে জনসাধারণের চলাচলসহ যানবাহন পার্কিংয়ে সমস্যার সৃষ্টি হয়। বিষয়টি জেলা আইনশৃঙ্খলা সভায় উঠলে স্থাপনাগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরই অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, মহাসড়কটি শিগগির চার লেনে উন্নীত করার কাজ শুরু হবে। এছাড়া সড়কের পাশে অবৈধভাবে দোকানপাট থাকায় জনগণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। সড়কের পাশে কোথাও মাছের আড়ত, পাটের ব্যবসা, ফলের আড়তসহ বিভিন্ন ধরনের ব্যবসার কারণে সড়কের ওপরে অনেক অংশ দখল হয়ে যায়। আগামীতে এই সড়কের অন্য অংশেও এমন স্থাপনা উচ্ছেদ করা হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম