নারায়ণগঞ্জে চার কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ১০:২৭আপডেট : ১১ জুলাই ২০১৯, ১০:২৯

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ফার্নিচার, প্লাস্টিক ও কয়েল তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে।
অভিযানে মিজমিজি পশ্চিমপাড়ার হাজেরা মার্কেট এলাকায় ইসমাইল হোসেনের মামা-ভাগিনা ফার্নিচার, শফিকুল ইসলামের এস এ ট্রেডার্স ও মো. হারুনের সোনালী কয়েল তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়। উপ-ব্যবস্থাপক মো. আব্দুল কবির বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে কারখানা চালুর অপরাধে চারটি কারখানায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোনালী কয়েল কারখানাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানির নারায়ণগঞ্জ জোনাল বিপণন অফিসের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মফিজুল ইসলাম, ব্যবস্থাপক গোলাম মোস্তফা, উপ-ব্যবস্থাপক মো. আব্দুল কবির, প্রকৌশলী শাকিল মন্ডল, সহকারী প্রকৌশলী এস এম হাসান শাহরিয়ার, নাজমুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী ইব্রাহীম মিয়া প্রমুখ।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি