কুমিল্লার বুড়িচংয়ে ডাক্তারদের কর্মবিরতি, রোগীদের দুর্ভোগ

কুমিল্লা প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ২০:৫৬আপডেট : ১১ জুলাই ২০১৯, ২১:৪৫

ডাক্তারদের কর্মবিরতিতে রোগীরা দুর্ভোগে পড়েন কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা হাসপাতালে ঢুকে সরকারি পুকুর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাক্তারদের হুমকি দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল থেকে কর্মবিরতি পালন করেন ডাক্তাররা। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েন।

জানা যায়, বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি পুকুর রয়েছে। দীর্ঘদিন যাবৎ কর্তৃপক্ষ ওই পুকুরে মাছ চাষ করে আসছে। সম্প্রতি একটি পক্ষ হাসপাতালের ওই পুকুরে মাছের রেণু ফেলে দখলের চেষ্টা করছে। গত বুধবার তারা হাসপাতালে প্রবেশ করে ডাক্তারদের গালমন্দ ও হুমকি দেয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে ডাক্তাররা কর্মবিরতি শুরু করেন। এ সময় হাসপাতালে সেবা নিতে আসা শতাধিক রোগী দুর্ভোগের মধ্যে পড়েন। তবে ইমার্জেন্সি সেবা চালু ছিল। আড়াই ঘণ্টা পর ডাক্তাররা রোগী দেখা শুরু করেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্না দাস বলেন, ‘বহিরাগতদের উৎপাতে অতিষ্ঠ হয়ে সকাল থেকেই সব ডাক্তার কর্মবিরতি পালন করেন। পরে উপজেলা চেয়ারম্যান বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ডাক্তাররা কাজে ফিরে আসেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম