নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
১২ জুলাই ২০১৯, ১৪:৫৮আপডেট : ১২ জুলাই ২০১৯, ১৫:০৭

ঝালকাঠি ঝালকাঠির নলছিটি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার শহরের টিঅ্যান্ডটি রোডের একটি ভবনের ছাদে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. মিলন হোসেন (৩৫)। তিনি উপজেলার সূর্য্যপাশা গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।

নিহতের বাবা মো. আলমগীর হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিলন সকালে ওই ভবনের ছাদের ওপর কাজ করছিলেন। এসময় তার হাতে থাকা লোহার রড বিদ্যুতের তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা বিষয়টি টের পেলে তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মিলনের স্ত্রী ও একটি ছেলে সন্তান রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম