নড়াইলে বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ৩

নড়াইল প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, ১৯:৩৯ আপডেট : ১৫ জুলাই ২০১৯, ১৯:৪৬

বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক তিন ব্যক্তি নড়াইলে আটটি বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১৫ জুলাই) সদর উপজেলার চন্ডীবরপুর গ্রামে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের আটক করা হয়।  র‌্যাব-৬ খুলনার স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর শামীম সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলো– চন্ডীবরপুর গ্রামের কালিপদ সাহার ছেলে বিশ্বজিৎ সাহা (৫১), মন্টু সরকারের ছেলে কালু সরকার (৫৫) ও দুলাল বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২৮)। এ সময় রবি বিশ্বাস নামে তাদের এক সহযোগী পালিয়ে গেছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৫টার দিকে নড়াইল সদর উপজেলার চন্ডীবরপুর গ্রামের বিশ্বজিৎ সাহার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে আটটি বোমা এবং বোমা তৈরির কাজে ব্যবহৃত ডিভাইস, গান পাউডার, তার, সার্কিট ও ২০টি মোবাইল ফোন এবং ৫০টি মোবাইল ফোনের সিম উদ্ধার করা হয়।

র‌্যাব-৬-এর স্পেশাল কমান্ডার মেজর শামীম সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে এই চক্রটি বোমা তৈরির করে বিভিন্ন সন্ত্রাসীচক্রের কাছে বিক্রি করে আসছে।’ এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা করা হয়েছে বলে তিনি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেন কিছু খাবার হঠাৎ ভাইরাল হয়? স্বাদের চেয়ে কি গল্পই বড়
কেন কিছু খাবার হঠাৎ ভাইরাল হয়? স্বাদের চেয়ে কি গল্পই বড়
ইট দিয়ে পিটিয়ে প্রেমিকাকে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
ইট দিয়ে পিটিয়ে প্রেমিকাকে হত্যা, প্রেমিকের মৃত্যুদণ্ড
বন্দর নিয়ে আন্দোলন হলেও ‘জনস্বার্থের সিদ্ধান্ত’ থেকে সরবে না সরকার: তথ্য উপদেষ্টা
বন্দর নিয়ে আন্দোলন হলেও ‘জনস্বার্থের সিদ্ধান্ত’ থেকে সরবে না সরকার: তথ্য উপদেষ্টা
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
‘৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’ অডিও ভাইরাল: যুব অধিকারের সভাপতি বহিষ্কার
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’
বিশ্বমঞ্চে চমক দেখালেন সাতক্ষীরার মেয়ে পারমিতা, মা বললেন ‘আনন্দ প্রকাশ করার মতো নয়’