কলারোয়ায় ট্রাকের ধাক্কায় নারী নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১৬ জুলাই ২০১৯, ২৩:৪১আপডেট : ১৬ জুলাই ২০১৯, ২৩:৪১

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় কমলা রানী হালদার (৫২) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুলাই) সকালের দিকে যশোর-সাতক্ষীরা সড়কে ঝিকরা হরিতলা পূজা মণ্ডপের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমলা রানী কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের মৃত নিতাই হালদারের স্ত্রী। তিনি কলারোয়া মাছ বাজারে পানি দেওয়া ও মাছ পরিষ্কারের কাজ করতেন। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের মতো কমলা রানী সকালে বাড়ি থেকে কলারোয়া মাছ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে যশোরের দিক থেকে আসা পাথরভর্তি ট্রাক ও সাতক্ষীরা দিক থেকে ছেড়ে আসা ঢাকা পরিবহনের ক্রসিংয়ের সময় পাথরভর্তি  ট্রাকটি পুকুর ধারে উল্টে যায়। এ সময় ট্রাকের ধাক্কায় কমলা ঘটনাস্থলেই মারা যায়।  

কলারোয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গীয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক  ট্রাকটি আটক করা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম